শিক্ষকরা যেন পড়ানোয় বেশি সময় দিতে পারেন
EduRLab বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি, স্কুলের প্রশাসনিক কাজ সহজ হলে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে আরও বেশি মনোযোগ দিতে পারেন।
যেভাবে শুরু
অনেক স্কুলে এখনো রেজাল্ট তৈরি হয় হাতে হিসাব করে, হাজিরা থাকে খাতায় আর অভিভাবকের সাথে যোগাযোগ হয় ফোনে ফোনে। একটা রেজাল্ট শিট বানাতেই শিক্ষকদের কয়েক দিন চলে যায়।
আমরা এমন একটা সফটওয়্যার বানাতে চেয়েছি যা বাংলায় চলে, ফোন থেকে ব্যবহার করা যায়, আর গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ও কোনো আইটি টিম ছাড়া চালাতে পারে। আজ সেই সফটওয়্যার দেশের ৬৪ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে।
- শিক্ষাপ্রতিষ্ঠান
- ২,৫৯৬
- শিক্ষার্থী
- ৮৬,৬৮৩
- শিক্ষক ও কর্মচারী
- ১,০৫০
- জেলায় সেবা
- ৬৪
আমাদের লক্ষ্য
প্রত্যেকটি স্কুলে আধুনিক প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দেওয়া, এমন দামে যা একটা ছোট স্কুলও দিতে পারে।
আমাদের ভিশন
বাংলাদেশের স্মার্ট শিক্ষা ব্যবস্থার অন্যতম নির্ভরযোগ্য অংশীদার হওয়া।
যেভাবে আমরা কাজ করি
-
বাংলায়, সহজ ভাষায়
প্রতিটি মেনু আর রিপোর্ট বাংলায়। কম্পিউটার কম জানা শিক্ষকও প্রথম দিন থেকে ব্যবহার করতে পারেন।
-
মাঠে পাশে থাকা
সেটআপ, প্রশিক্ষণ আর হাজিরা মেশিন বসানোয় আমাদের টিম স্কুলের পাশে থাকে।
-
তথ্য প্রতিষ্ঠানের
শিক্ষার্থীর তথ্য প্রতিষ্ঠানের নিজের। আমরা তা বিক্রি করি না, নিয়মিত ব্যাকআপ রাখি।
আপনার পাশে আমাদের টিম
সফটওয়্যার চালাতে কোথাও আটকে গেলে আমাদের সাপোর্ট টিম ফোন আর WhatsApp-এ সাহায্য করে। আর দেশের বিভিন্ন জেলায় আছেন EduRLab-এর অনুমোদিত আঞ্চলিক প্রতিনিধিরা।
যারা EduRLab গড়ছেন
-
রাজা খান
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (CEO)
-
ইয়াসিন খান সান্তো
সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিপণন কর্মকর্তা (CMO)
-
৮
৮ জেলায় অনুমোদিত প্রতিনিধি
প্রতিষ্ঠানের কাছাকাছি থেকে কাজ করেন
অনুমোদিত আঞ্চলিক প্রতিনিধি
-
মো. জহিরুল ইসলাম
চট্টগ্রাম
-
রাকিবুজ্জামান
জামালপুর
-
মো. মাহমুদুর রহমান
গাইবান্ধা
-
শাহিন আহমেদ
ঢাকা
-
মো. আশিক
ময়মনসিংহ
-
মো. ইমন হাওলাদার
বরিশাল
-
জয় মন্ডল
খুলনা
-
আব্দুর রহমান
দিনাজপুর
আজই আপনার স্কুল অনলাইনে আনুন
রেজিস্ট্রেশনে দুই মিনিট লাগে। সেটআপে আমাদের টিম পাশে থাকবে।
- ইমেইল
- [email protected]
- +৮৮০ ১৮০৫ ১২৩৬৪৯