১. ভূমিকা
EduRLab ("আমরা", "আমাদের") আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নীতি ব্যাখ্যা করে আমরা কীভাবে তথ্য সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত রাখি যখন আপনি আমাদের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন এবং গুগল ড্রাইভ ব্যাকআপ সহ অন্যান্য সেবা ব্যবহার করেন।
২. আমরা যেসব তথ্য সংগ্রহ করি
- অ্যাকাউন্ট তথ্য: আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম।
- প্রতিষ্ঠানের তথ্য: শিক্ষার্থী, শিক্ষক, হাজিরা, পরীক্ষার ফলাফল ও ফি-এর তথ্য, যা প্রতিষ্ঠান নিজে EduRLab-এ যোগ করে।
- যোগাযোগ ফর্ম: এই ওয়েবসাইটের যোগাযোগ ফর্মে দেওয়া নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ইমেইল, জেলা ও মেসেজ।
- গুগল ড্রাইভ ও OAuth ডেটা: আপনি অটোমেটিক ব্যাকআপের জন্য Google Drive যুক্ত করলে আমরা শুধু অনুমোদিত OAuth Refresh Token সংগ্রহ করি, যা কেবল ডাটাবেজ ব্যাকআপ নির্দিষ্ট ড্রাইভ ফোল্ডারে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
৩. তথ্যের ব্যবহার
সংগৃহীত তথ্য শুধু নিচের উদ্দেশ্যে ব্যবহৃত হয়:
- স্কুল ম্যানেজমেন্ট সেবা ও ডাটাবেজ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- গুগল ড্রাইভে সুরক্ষিতভাবে স্বয়ংক্রিয় ব্যাকআপ সংরক্ষণ।
- যোগাযোগ ফর্মের উত্তর দেওয়া, ডেমো দেখানো এবং গ্রাহক সেবা ও সহায়তা প্রদান।
৪. শিক্ষার্থীর তথ্য
শিক্ষার্থী ও শিক্ষকের তথ্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানের নির্দেশে আমরা এই তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়া করি এবং অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করি না।
৫. তথ্য সুরক্ষা ও শেয়ারিং
আমরা আপনার ব্যক্তিগত বা Google অ্যাকাউন্টের তথ্য বিক্রি করি না। এসএমএস পাঠানো বা অনলাইন পেমেন্টের মতো সেবা দিতে যতটুকু প্রয়োজন, শুধু ততটুকু তথ্য সংশ্লিষ্ট সেবাদাতার সাথে শেয়ার করা হয়।
আমাদের কিছু ওয়েবপেজে Google AdSense বিজ্ঞাপন থাকতে পারে। সেক্ষেত্রে Google কুকি, IP address, browser ও device-সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে। Google কীভাবে এই তথ্য ব্যবহার করে তা Google-এর বিজ্ঞাপন নীতিতে দেখুন, এবং Google Ads Settings থেকে personalized ads নিয়ন্ত্রণ করুন।
৬. কুকি ও ব্রাউজার স্টোরেজ
ওয়েবসাইট ঠিকমতো চালাতে আমরা প্রয়োজনীয় সেশন ও নিরাপত্তা কুকি ব্যবহার করি। আপনি ডার্ক বা লাইট মোড বেছে নিলে সেই পছন্দ শুধু আপনার ব্রাউজারে সংরক্ষিত থাকে।
৭. যোগাযোগ
এই নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা আপনার তথ্য দেখতে, সংশোধন বা মুছে ফেলতে চাইলে ইমেইল করুন: [email protected]