১. সেবা গ্রহণের শর্তাবলী
EduRLab ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন। প্ল্যাটফর্মটির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল, উপস্থিতি, ফি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যায়।
২. অ্যাকাউন্ট নিরাপত্তা
ব্যবহারকারী তার অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড সুরক্ষার জন্য দায়ী থাকবেন। অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সন্দেহ হলে সাথে সাথে আমাদের জানান।
৩. সাবস্ক্রিপশন ও পেমেন্ট
EduRLab মাসিক সাবস্ক্রিপশনে চলে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী প্ল্যান ও মূল্য এই ওয়েবসাইটের মূল্য অংশে দেওয়া আছে। হাজিরা মেশিন ও এসএমএস-এর খরচ আলাদা।
৪. তৃতীয় পক্ষের সেবা
ব্যাকআপ ও ক্লাউড স্টোরেজের জন্য অ্যাপ্লিকেশনে Google Drive API যুক্ত করা হয়েছে এবং কিছু ওয়েবপেজে Google AdSense বিজ্ঞাপন থাকতে পারে। এসব Google সেবা ব্যবহারে Google-এর শর্তাবলী ও গোপনীয়তা নীতি প্রযোজ্য হবে।
৫. যোগাযোগ
যেকোনো জিজ্ঞাসায় ইমেইল করুন: [email protected]